বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-০১-৩১ ১১:৪১:৪৫


বিশ্বনাথের সিংগেরকাছ কলেজের ভূমিদাতা আনোয়ার হোসেনসহ তিন প্রবাসী সংবর্ধিত

ছবি, সংবর্ধনা ও ভূমি পরিদর্শন

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে সংবর্ধিত হলেন ভাটিপাড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ও প্রস্তাবিত সিংগেরকাছ কলেজের ৯০শতক জমি দাতা মো. আনোয়ার হোসেন ইংরেজ ও যুক্তরাজ্য প্রবাসী তাহিদ মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী আলমগীর আহমদ।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সিংগেরকাছ এলাকার শিক্ষার মানোন্নয়নে এবং সিংগেরকাছ এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলী।

ভুল-বুঝাবুঝির অবসান হওয়ায় এবার আলহাজ¦ আবারক আলীর সঙ্গে একাত্বতা পোষণ করে শিক্ষাসহ এলাকার সার্বিক উন্নয়নে সহযোগীতার হত বাড়িয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ অ্যডাভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। দুই শিক্ষানুরাগী এক সঙ্গে কাজ করলে সিংগেরকাছ এলাকা আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান আলহাজ¦ আবারক আলী বলেন, সিংগেরকাছ এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রবাসীরাসহ দেশে অবস্থানরত সকল শিক্ষানুরাগী ও সচেতন মহলের সহযোগীতা প্রযোজন। আর প্রবাসীসহ সকলের সহযোগীতা অব্যাহত থকলে অচিরেই সিংগেরকাছে একটি ডিগ্র কলেজ প্রতিষ্টা করা হবে। আর এতে করে সিংগেরকাছ এলাকার শিক্ষাক্ষেত্রে আরও বহুদূর এগিয়ে যাবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্যে তিনি বলেন, আলহাজ্ব আবারক আলী একজন গুণী ব্যক্তি। তাঁর সঙ্গে মতপার্থক্য থাকায় অনেক ভুল বুঝাবুঝি হয়েছে এবং তার অবসানও হয়েগেছে। জীবণের তাগিদে শহরে বসবাস করলেও সিংগের কাছ এলাকাকে এগিয়ে এখন থেকে আমরা দু’জন এক সঙ্গে কাজ করবো।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি) শফি উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রস্তাবিত সিংগেরকাছ কলেজের ৯০শতক জমি দাতা মো. আনোয়ার হোসেন ইংরেজ ও যুক্তরাজ্য প্রবাসী তাহিদ মিয়া।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ যোবায়ের হোসাইন মজুমদার।

এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য কামাল উদ্দিন, ব্যবসায়ী আমির আলী ও নিজাম উদ্দিন, গভর্নিংবডির পক্ষে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ফখর উদ্দিন, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাষ্টার মো. আব্দুর রহিম এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক মন্ডল।

এর আগে কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিমান্না বেগম। এসময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ শ্রেণীর ছাত্রী তহমিনা বেগম, আফসানা খানম, নবম শ্রেণীর ছাত্রী মিলিয়া বেগম।


ডেসিস/জেকে/৩১ জানুয়ারি ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code