বিশ্বনাথের উন্নয়ন চাননা এমপি মোকাব্বির : নুনু মিয়া
সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের নিজের কোন ক্ষমতা নেই। যে কারণে সরকারের অটো বরাদ্দ ছাড়া আর কোন উন্নয়ন তিনি আনতে পারছেন না। গত ৩ বছরে সরকারের অটোবরাদ্দই এনেছেন। তিনি যদি জনগনের জন্য কাজ করতেন তাহলে সরকারের বিভিন্ন দফতরে গিয়ে বরাদ্দ চাইতেন এবং আনতে পারতেন।
তিনি নিজে বরাদ্দ আনতে পারেননা এবং অন্য কেউ বরাদ্দ আনলে তা তিনি সহ্যও করতে পারেন না। উল্টো বিরুধীতা করেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের বরাদ্দ নিয়ে নিজ কার্যালয়ে এক মতনিমিয় সভায় উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া এমপির বিরুদ্ধে এসব অভিযোগ করেন। নুনু মিয়া বলেন, রাস্তাসহ এমপির অনেক কাজই তিনি জনস্বার্থে করে যাচ্ছেন।
সম্প্রতি অনেক কষ্ট করে মন্ত্রীর কাছ থেকে উপজেলাবাসীর জন্য তিনি ৩৯ কোটি ৬লাখ ৫৬ হাজার টাকার ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’ এনেছেন। কিন্তু ওই বরাদ্দের বিপরীতে উন্নয়ন যাতে না হয় সেজন্য এমপি মোকাব্বির খান পরিকল্পনা মন্ত্রী বরাবরে মিথ্যা অভিযোগ দিয়েছেন।
তিনি বলেন, আসলে এমপি মোকাব্বির খান বিশ^নাথের উন্নয়ন চাননা। আর সে কারনেই উন্নয়ন নিয়ে বিরুধীতা করছেন। এবিষয়ে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা দাবি করে এমপি মোকাব্বির খান বলেন, বরাদ্দের নলকুপ দেয়ার কথা বলে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া টাকা নেয়ার বিষয়টি জনগণের মুখে মুখে রয়েছে।
ডেসিস/কজকে/২৪ ফেব্রুয়ারি ২০২২ইং

IT Factory Bangladesh