বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ট্রাস্টের অর্থ উপহার পেলেন ৪৫ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা
পবিত্র রমজান উপলক্ষে সিলেটের বিশ^নাথ পৌরসভা ও বিশ^নাথ ইউনিয়নের ৪৫টি মসজিদে কর্মরত শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে উপহার হিসেবে নগদ অর্থ-সহায়তা প্রদান করা হয়েছে।
‘বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টিদের পক্ষ থেকে শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ৩লাখ ৩৩হাজার ৫০০টাকা বিতরণ করা হয়।
রোববার (২৪ মার্চ) বিকেলে বিশ্বনাথ নতুন বাজারের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্টানিকভাবে ট্রাস্টের ট্রাস্টিদের মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে নগদ এই অর্থ-বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সভপতত্ব করেন ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব গউছ খান।
বক্তব্যে তিনি বলেন, ‘বিশ^নাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টিরা বিশ্বনাথের অসহায় সুবিধাঞ্চিত মানুষদের কল্যাণে গুরুত্বপূর্ন অবদান রেখে যাচ্ছেন।
সংগঠক আরকুম আলীর পরিচালনায় নগদ অর্থ-বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদল্যায় ও কলেজের প্রাক্তণ শিক্ষক মাষ্টার ইমাদ উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ফয়জুল ইসলাম।
আলোচনা সভা শেষে ট্রাস্টিদের মোনীত প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানে অতিথিরা।
এসময় শিক্ষানুরাগী আব্দুল মছব্বির, বশির আহমদ, সংগঠক নাসির উদ্দিন, ওয়াশিম উদ্দিন, ট্রাস্টিদের প্রতিনিধিগণসহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২৪ মার্চ ২০২৪ইং

IT Factory Bangladesh