অফিসের দেয়ালে সাটানো হলো ‘পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে’!
সার্ভার জটিলতায় এবার সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে বলে জানাগেছে। রোববার (৯ জুন) সকালে পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে সেবা বঞ্চিত হয়েই হাজারো জনসাধারণ বাড়ি ফিরেছেন।
তবে, পাসপোর্ট অফিসের সামনে ‘পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে’ বলে একটি নোটিশও টানিয়েছেন পাসপোট কর্তৃপক্ষ।
ভোক্তভোগীরা জানান, রোববার (৯জুন) সকাল থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সেবা নিতে যান সেবাগ্রহীতারা। সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সেবা না পাওয়ায় ভোগান্তির শিকার হন তারা।
এসময় গ্রাহকরা উত্তেজিত হলে সাদাকাগজে একটি নোটিশ দেয়ালে সাটানো হয়। এতে বলা হয় 'ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকার সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যা হওয়ায় অত্র অফিস হতে সাময়িকভাবে পাসপোর্ট সেবা প্রদান করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নিজ দায়িত্বে অপেক্ষা করা অথবা আগামী ১১ জুন ২০২৪ তারিখে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক সাহেব আলী।
দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ঢাকার সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যা হওয়ার কারণে এমনটি হয়েছে।
একারণে যাতে করে গ্রাহকরা ভোগিন্তর শিকার না হন, সেজন্য পাসপোর্ট অফিসের সামনে ‘পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে’ বলে একটি নোটিশও টানানো হয়েছে।
ডেসিস/জেকে/০৯জুন ২০২৪ইং

IT Factory Bangladesh