বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৩-১৭ ০৭:২১:৪৩


বিশ্ব সুন্দরী হয়েছেন ২২ বছর বয়সী ক্যারোলিনা বিলাফস্কা

৯৬ দেশের সুন্দরীদের পেছনে ফেলে ২০২১ সালের বিশ্ব সুন্দরী হয়েছেন পোলেন্ডের ২২ বছর বয়সী ক্যারোলিনা বিলাফস্কা। তিনি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করছেন। আছে পিএইচডি করার ইচ্ছা। স্বপ্ন দেখেন মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার গড়ার।

প্রথম রানারআপ হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বাসিন্দা শ্রী সাইনি। আর দ্বিতীয় রানারআপ আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।

মডেলিংয়ের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করছেন কারোলিনা। ‘জুপা না পিয়েত্রাইনি’ প্রকল্পের মাধ্যমে প্রতি রোববার পোল্যান্ডের একটি শহরের ৩০০ মানুষের কাছে গরম খাবার, পানীয়, পোষাক, মাস্ক ও ওষুধ পৌঁছে দেন তিনি। কারোলিনা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না।

তবে, মিস ওয়ার্ল্ড’র মুকুট মাথায় দিতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি। ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর স্যান জুয়ানের কোকাকোলা মিউজিক হলে স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিজয়ীর নাম ঘোষণা করা হয়। মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে এসব তথ্য জানানো হয়।


ডেসিস/জকে/ ১৭ মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code