যুবলীগকে গুন্ডালীগ বলায় ভিপি নূরের বিরুদ্ধে মামলা
এবার শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও যুবলীগকে গুন্ডালীগ আখ্যা দেওয়ায় ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নূর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।
বুবার (১৪জুন) তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম নামের এক ছাত্রলীগ নেতা এই মামলা করেন। মামলার বাদী তানিম চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
এজাহার সূত্রে জানাগেছে, গত ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের সমাবেশ ডেকে বাংলাদেশ সরকারসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’র বিরুদ্ধে আসামি নিজেই ‘ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ’ বলে আখ্যা দেন।
আর প্রধানমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও মন্তব্য করেছেন। আদালত মামলাটি শুনানি শেষে গ্রহণ করে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।
ডেসিস/জকে/ ১৪জুন ২০২২ইং

IT Factory Bangladesh