বিশ্বনাথের দৌলতপুর মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি হাজী মখলিছুর রহমানের অর্থায়নে এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র সাস মাদ্রাসা পরিদর্শনে গিয়ে এ সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সুপারিনটেনডেন্ট মাওলানা সাহাব উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন দৌলতপুর এলাকার প্রবাসীরা শিক্ষাক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৌলতপুর ইনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, মাদ্রসা পরিচালনা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, আবুল খয়ের চৌধুরী, মনিরুজ্জামান চৌধুরী (মানিক মিয়া), প্রাক্তণ ইউপি সদস্য আজম আলী, হাজী তাহির আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব হাজী আরিফ উল্লাহ সিতাব, প্রতিষ্ঠাতা সেক্রেটারী আবুল বশর চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কিমিটর বর্তমান সহ-সভাপতি কুটি মিয়া মেম্বার, সেক্রেটারী আব্দুল ফাত্তাহ চৌধুরী (তৈয়ব মিয়া),
শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম খাঁন সুহেল, মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার খাঁন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব সামসু মিয়া, সাবেক মেম্বার আলী আকবর মিলন, চেরাগ আলী, মনির মিয়া, আলমগীর হোসেন, আব্দুল মুমিন কালু, গোলাম রাব্বানী, মোস্তফা মিয়া, ছাদ মিয়া, সোহেল মিয়া চৌধুরী, রিপন মিয়া চৌধুরী, শাহিদ আলী, নজরুল ইসলাম আজাদ প্রমুখ।
রু

IT Factory Bangladesh