বিশ্বনাথের লেখক ও সাংবাদিকদের বায়োডাটা চাইলেন মেয়র
সিলেটের বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকদের বায়োডাটা জমা দেয়ার অনুরোধ করেছেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
আগামি ১৫ ফেব্রুয়ারির মধ্যে পৌরসভার মেয়র’র কার্যালয়ে লেখক ও সাংবাদিকদের বায়োডাটা জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার সকল লেখক ও প্রকাশকদেরও বায়োডাটা জমা দেয়ার অনুরোধ করেছেন তিনি।
বুধবার (১৮ জানুয়ারি) পৌরসভার ২০২৩/৮৫৯ এবং ২০২৩/৮৬০ নম্বরের পৃথক স্মারকমূলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পৌর মেয়র মুহিবুর রহমান বায়োডাটার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ-বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেছেন, বিশ্বনাথ পৌর সভায় প্রেসক্লাব ভবন, পৌর পাঠাগার স্থাপন এবং সাংবাদিকদের মধ্যে বিরোধ নিরসনের লক্ষে প্রথমে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্বনাথের ইতিহাস ঐতিহ্য সম্বলিত গ্রন্থ প্রকাশনার নিমিত্তে আরও একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। গত ১৫ জানুয়ারি বিকেলে পৌর মেয়রের সালিশ কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক যৌথ সভায় বিশ্বনাথের লেখকসহ নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ওই সভার সিদ্বান্ত মতে পৃথক স্মারক ও সংবাদ-বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বনাথের সকল লেখক, প্রকাশক ও সাংবাদিকদের বায়োডাটা জমা দিতে অনুরোধ করেন মেয়র মুহিবুর রহমান।
পৃথক যৌথ সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নুর, লেখক ও কলামিষ্ট সাইদুর রহমান সাঈদ, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, প্রবীণ শিক্ষক নবেন্দু জ্যোতি দে, নিশী কান্ত পাল, প্রভাষক খালেদ উদ্দিন, মনি কাঞ্চন চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, জাহাঙ্গীর আলম খায়ের, নাজমুল ইসলাম মকবুল, আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, মোসাদ্দেক হোসেন সাজুল, আব্বাস হোসেন ইমরান, নূর উদ্দিন, নবীন সোহেল, কামাল মুন্না প্রমূখ।
ডেসিস/জেকে/১৮ জানুয়ারি ২০২৩ ইং

IT Factory Bangladesh