বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০১-২৭ ০৭:২৬:৩০


সাম্যবাদী কবি সাঈদ’র গণসংবর্ধনা শনিবার

গণসংবর্ধিত হচ্ছেন বিশ্বনাথের সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ

গণসংবর্ধানা দেয়া হচ্ছে সিলেটের বিশ্বনাথে কবি ও সাহিত্যিক এবং অসংখ্য সংগঠনের প্রণেতা সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদকে।

আগামিকাল শনিবার (২৮জানুয়ারি) বিকেলে আড়াইটায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা দিচ্ছে ‘কবি সাইদুর রহমান সাঈদ গণসংবর্ধনা উদযাপন পরিষদ’।

এই অনুষ্ঠানে কবি সাইদুর রহমান সাঈদকে সম্মাননা প্রদানের পাশাপাশি তাঁর লেখা গবেষণা গ্রন্থ্য ‘মুক্তিযুদ্ধে বিশ্বনাথ’ ও তাঁকে নিয়ে একটি স্মারক গ্রন্থ্যের মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডীন, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ এবং সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদযাপন পরিষদের আহবায়ক কবি ও শিক্ষক আবদুল মুমিন মামুনসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।


ডেসিস/জেকে/২৭ জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code