রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০২-১৯ ০৫:৩৭:২১


বিশ্বনাথে যুক্তরাজ্যের পোস্ট-মাউথ আ’লীগের সহসভাপতি সমুজ আলী সংবর্ধিত

সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন পোস্ট মাউথ আ’লীগের সহসভাপতি সমুজ আলী

সিলেটের বিশ্বনাথে সংবর্ধিত হলেন যুক্তরাজ্যের পোস্ট-মাউথ আওয়ামী লীগের সিনিয়র-সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. সমুজ আলী।

বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্য গমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেন বিশ্বনাথ আওয়ামী পরিবারের নেতারা।

শনিবার রাতে পৌরশহরের আলহেরা শপিংসিটির সামনে এক ঝমকালো আয়োজনের মাধ্যমে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কার্যক্রমের এখন প্রশংসা করছেন বিশ্ববাসী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পৌর আওয়ামী লীগের সদস্য ফিরুজ খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলীর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের পোস্ট মাউথ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সমুজ আলী। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রমে তার সহযোগীতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সিলেট মহানগর কৃষক লীগের সহ-সভাপতি শেখ আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল,

সিলেট জেলা শ্রমিক লীগের সদস্য শংকর দাস শংকু, যুবলীগ নেতা ইশতিয়াক খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

এরআগে বিশ্বনাথ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শানুর আলী জয়দুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়।


ডেসিস/জেকে/১৯ ফেব্জরুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code