রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০২-১৯ ০৭:০২:১৭


পরিকল্পনামন্ত্রীর সম্মাননা পৌঁছে দিলেন দেওকলস হাইস্কুল কর্তৃপক্ষ

পরিকল্পনামন্ত্রীর সম্মাননা ক্রেস্ট পৌঁছে দিলেন দেওকলস স্কুল কর্তৃপক্ষ

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি এর সম্মাননা ক্রেস্ট ও সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র সুবর্ণজয়ন্তী উপলক্ষে বের করা ‘উচ্ছ্বাস’ নামক স্মারক গ্রন্থ পৌঁছে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

গত ১২ ফেব্রুয়ারি ঢাকাস্থ পরিকল্পনামন্ত্রীর সরকারি বাসভবনে এই সম্মাননা ক্রেস্ট ও স্মারক পৌঁছে দেয়া হয়। ওইদিন পরিকল্পনামন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ‘দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র অধ্যক্ষ এমএ রহিম, সমাজসেবক মো. নুরুল ইসলাম খান, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র পারভেজ আহদ ও ফাহিম খান।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২১ জানুয়ারি ৫০বছর পূর্তিতে বিদ্যালয় মাঠে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি।

কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি ওই অনুষ্ঠানে আসতে না পারায় তাঁর সম্মাননা ক্রেস্ট পৌঁছে দেন বিদ্যালয় কৃর্তপক্ষ।


ডেসিস/জেকে/১৯ ফেব্জরুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code