যুক্তরাজ্যে মাতৃভাষা দিবস পালনের কমিটিতে আহবায়ক হলেন দাদুভাই ছইল মিয়া : ফাউন্ডেশনের অভিনন্দন
যুক্তরাজ্যের ওল্ডহামে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনের লক্ষ্যে দাদু ভাই ছইল মিয়াকে আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯ নভেম্বর রোববার ওই কমিটি গঠন করা হয়। আর পরদিন ২০ নভেম্বর সোমবার যুক্তরাজ্যের ওল্ডহামের মিলেনিয়াম সেন্টারে নবগঠিত ওই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর আব্দুল মালিক। কমিটিতে দাদুভাই ছইল মিয়াকে আহবায়ক করে ৩৬জনকে সদস্য রাকা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যের ওল্ডহামে নবগঠিত ওই কমিটিতে ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক দাদুভাই ছইল মিয়া আহবায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র নেতৃবৃন্দরা।
বুধবার (২২নভেম্বর) এক অভিনন্দন বার্তায় ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র নেতৃবৃন্দরা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব দাদুভাই ছইল মিয়ার যোগ্য নেতৃত্বে যুক্তরাজ্যের মাটিতেও বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরা হবে, ভাষা শহীদদের ষ্মরণ করা হবে এটা সত্যিই বাঙালীদের জন্য আনন্দের বিষয়।
অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন, ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, প্রচার সম্পাদক মকবুল হোসেন, মহিলা সম্পাদিকা সুরমা বেগম ও আকলিমা বেগম প্রমূখ।
ডেসিস/জেকে/২২ নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh