বাংলাদেশ থেকে কর্মী নেবে রোমানিয়া : ড. মোমেন
রোমানিয়া বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ কথা জানান।
ড. মোমেন বলেন, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম পাঠাবে। তারা আগমি মার্চ মাসে তিন মাসের জন্য ঢাকায় আসবে। এ সময় ৩ হাজার ৪০০ মুলতুবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে।এ ক্ষেত্রে কনসুলার টিমের কিছু স্থানীয় সহায়তা তা প্রয়োজন। কারণ, এই প্রথম তারা বিদেশে এ ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।
ডেসিস/জেকে/১৪ ফেব্রুয়ারি ২০২২ইং

IT Factory Bangladesh