রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

মৌলভীবাজার



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-০৮ ০১:০২:২০


শেরপুরে দ্রুতগামী বাস চাপায় পুলিশ সদস্য নিহত

সিলেটের মৌলভী বাজারের শেরপুরে বাস চাপায় রাকিব মিয়া (২৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫জন। আহতদের চিকিৎসার জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ মে) ভোর ৪টায় শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা নিহত রাকিব মৌলভী বাজারের শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সিলেটে তার জানাজা শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, ময়মনসিংহ থেকে অতিরিক্ত যাত্রী আর মালামাল বোঝাই করে সিলেটের দিকে যাচ্ছিল এ বাসটি। পথিমধ্যে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় সড়ক ধরে হেঁটে যাওয়া পুলিশ সদস্যদেরকে। এতে প্রাণ হারান তাদের একজন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে আসা যাত্রীবাহী জালালাবাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এসে উল্টে গিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দাঁড়িয়ে থাকা শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্য রাকিবকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।


ডেসিস/জকে/ ৮ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code