মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

মৌলভীবাজার



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-০৯ ০৭:৩৭:৩২


জুড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

ফাইল ছবি

রিমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রিমার স্বামী কয়েছ মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯জানুয়ারি) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে এ ঘটনাটি ঘটে।

রিমা উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যুগীমুরা গ্রামের বাসিন্দা রইছ আলীর মেয়ে। আর আটক হওয়া কয়েছ উপজেলার দক্ষিণ বড়ডহর গ্রামের কাদির ইঞ্জিনিয়ারের ছেলে।

রিমার মা শারি বেগম অভিযোগ করে বলেন, রিমার স্বামী কয়েছ লোভী প্রকৃতির। সমাপ্রতি তার ছেলে নিকট কয়েছ ৩০হাজার টাকা চায়। হর হামেশা মারপিট করে।

রিমা তাকে ফোনে এ বিষয়গুলো বলত। টাকার জন্য সোমবার সকাল থেকে রিমাকে শারীরিক ও মানসিক চাপ দিতে থাকে। ফোনে এ কথাও বলেছে রিমা। পরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রিমা।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারকালে রিমার স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।


ডেসিস/জেকে/৯ জানুয়ারি ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code