শ্রীমঙ্গলে বিশ্ব-পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, সভা
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। ‘পর্যটন নিয়ে নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পর্যটন দিবস ২০২২ উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আয়োজনে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গ শহওরে বের করা শোভাযাত্রাটি চৌমুহনা চত্তর থেকে শুরু করে রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।
এসময় পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকে দাশ সুমনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য সুলতান মো. ইদ্রিস লেদু, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা, কাউন্সিলর মীর এ সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সহ-সভাপতি মো. খালেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দাশ ও অর্থ সম্পাদক শহীদুল হক।
ডেসিস/জেকে/ ২৭ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh