রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-১৬ ০৬:১৬:২৯


করোনায় দেশে আরও ১৬৩জনের মৃত্যু, শনাক্ত ১১হাজার ৫২৫

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। এই সময়ে করোনায় মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ৪৬ জনই খুলনা বিভাগের। এছাড়া ঢাকায় ৪৫, চট্রগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ২, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি।উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। গত ২৭ জুন থেকে করোনায় মৃত্যুর সংখ্যা একশ'র উপরে। এর মধ্যে ৫ জুলাই করোনায় রেকর্ড ১৬৪ জন মারা যান।এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের।


রু

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code