সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১১-১৭ ০৬:৪৬:২৪


এমপ্রিভুক্ত হচ্ছেন সিলেটসহ সারা দেশের ৮ হাজার ৮০৭ শিক্ষক

ছবি, মাউশি লগো

এমপিওভুক্ত হচ্ছেন সিলেটের ৪৪৩জনসহ সারাদেশের বেসরকারি স্কুল ও কলেজের ৮ হাজার ৮০৭ জন শিক্ষক কর্মচারী।

এর মধ্যে স্কুলের ৭ হাজার ৭১৪ জন ও কলেজের ১হাজার ৯৩জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

গত বৃহস্পতিবার (১৬নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, স্কুলের ৭ হাজার ৭১৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে সিলেটের ৪৪৩, ঢাকার ৭২৭, বরিশালের ৫৭৫, ময়মনসিংহের ১৩০৪, খুলনার ১৪৪৫, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লাহর ৬৬২, রাজশাহীর ৭০২ এবং রংপুরের ১ হাজার ১২৭ জন রয়েছেন।


ডেসিস/জেকে/১৭ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code