নৌকাকে বিজয়ী করতে বিশ্বনাথ আ’লীগের বিশেষ বর্ধিত সভা
বিশ্বনাথ পৌরসভা নির্বাচন-২০২২
আগামি ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথের প্রথম পৌরসভা নির্বাচন। ওই নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে বিশেষ এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
বক্তব্যে তারা বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। তাই নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এখন থেকে সেই লক্ষ্য ও উদ্যেশ্য নিয়ে মাঠে ঘাটে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় নামতে হবে এবং নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমদ ও সদস্য এএইচএম ফিরুজ আলী।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় সভায় সকলের সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
এর আগে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ছয়ফুল হক চেয়ারম্যান, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান লিলু, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সদস্য এআর চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি এমএ মজনু, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, কৃষকলীগের সভাপতি ছোরাব আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত ভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।
ডেসিস/জেকে/ ১৩ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh