বিশ্বনাথে নৌকার মেয়র প্রার্থী ফারুক’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন
আগামি ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফারুক আহমদের নির্বাচনী কার্যালয় (অফিস) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে পৌর শহরের নতুন বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, নৌকা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। তাই আগামি ২ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিতে পৌরসভার সর্বত্র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
এর আগে পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় সকলের সহযোগীতা ও নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন নৌকা মার্কার মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক ফারুক আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সাংবাদিক এএইচএম ফিরোজ আলী।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, জবেদুর রহমান মেম্বার, আকদ্দুছ আলী, আইন বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, শিÿা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম-আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোশন চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মজনুসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/ ১৮ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh