ঘোমটা পরে নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপি নেতারা : বিশ্বনাথে শফিক চৌধুরী
সিলেট জেলা আয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহন করবেনা বিএনপি।
এটা হর হামেশাই বলছেন বিএনপি নেতারা। কিন্তু নির্বাচন এলেই তারা সেই মধুর স্বাদ ছাড়েন না। এরই ধারাবাহিকতায় এবারের বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনেও ঘোমটা পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির অনেক নেতারা।
তাদের এমন ঘুমটা পরা প্রতারণার কথা জনগণ বুঝে গেছেন। তাই ঘোমটা পরে নির্বাচনে অংশগ্রহন করা এসকল বিএনপির প্রার্থীকে আর জনগণ ভোট দেবেনা। উন্নয়নের স্বার্থে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন জনগণ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের গণসংযোগকালে সাংবাদিকদের তিনি একথাগুলো বলেন।
এসময় তার সঙ্গে ছিলেন, সিলেট জেলা আ’লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ মজম্মিল আলী, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা বশারত আলী বাচা, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল ও সিলেট জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেনসহ বেশ কিছু নেতাকর্মীরা।
ডেসিস/জেকে/ ২০ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh