জুড়ীতে বিরল প্রজাতির গিরগিটি উদ্ধার
সিলেটের মৗলভীবাজার জেলার জুড়ী উপজেলার এক ষ্টেশনারি দোকান থেকে বিরল প্রজাতির একটি লাল গিরগিটি উদ্ধার করেছে বনবিভাগ।
শুক্রবার (১৮ নভেম্বর) জুড়ী বন বিভাগের কর্মকর্তা ওই গিরগিটিকে উদ্ধার করে স্থানীয় জঙ্গলে অবমুক্ত করেন।
জানাগেছে, জুড়ী উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ সড়কের এমদাদুর রহমান মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান ওয়াদিয়াল ভেরাইটিজ স্টোরে এটি দেখতে পান দোকান মালিক নিজুল। ওইদিন দুপুর ১২টায় দোকানের ভিতরে তক্ষক জাতীয় একটি প্রাণী দেখে তিনি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান। এরপর সাংবাদিকরা বনবিভাগে খবর দেন। এরপর সেটি উদ্ধার করে স্থানীয় জঙ্গলে অবমুক্ত করেন।
দোকান মালিক নিজুল আহমদ জানান, দুপুর ১২টায় দোকানের ভিতরে তক্ষক জাতীয় একটি প্রাণী দেখতে পেয়ে তিনি সাংবাদিকদের জানালে তারা বন বিভাগে জানান।
সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জ অফিসের ফরেস্ট গার্ড জয়নাল আবেদিন বলেন, এটি তক্ষক নয়, এই প্রাণীটি বিরল প্রজাতির গিরগিট। উদ্ধারের পর স্থানীয় জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
ডেসিস/জেকে/ ১৮ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh