মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০১-০৯ ০৫:৪৫:০৮


জঙ্গি সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠনের গ্রেপ্তার হওয়া ৩জন

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, রোববার (৮জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে কবীর আহাম্মদ (৫০), মো. ইয়াসিন (৪০) ও আব্দুর রহমান ইমরান (২৬)।

তিনি জানান, গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ৬টি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলি, ১৪০ রাউন্ড সিসার তৈরি গুলি, ২ লিটার এসিড, গান পাউডার, ৩ লিটার অকটেন, ২ কার্টন ম্যাচ বক্স, ১ কয়েল বৈদ্যুতিক তার, ২ বোতল দাহ্য রাসায়নিক পদার্থ, ২টি স্প্রে ক্যান, ১টি লোহার করাত, স্কচ টেপ ও সুপারগ্লো, ট্রেনিংয়ের পোশাক ও টুপি এবং করাত ও বেল্ট উদ্ধার করা হয়েছে।


ডেসিস/জেকে/ ৯জানুয়ারি ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code