ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্রগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে ঢাকাগামী মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এতে ঢাকার সঙ্গে চট্রগ্রাম সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানাগেছে, অতিরিক্ত গরমের ফলে রেললাইন বেঁকে যায়। এসময় ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেন চলাচলের সময় রেলের কন্টেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়। একারণে ঢাকা-চট্রগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার রেরলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কনটেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়। এতে কারণে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে, ট্রেনটি উদ্ধার করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
ডেসিস/জেকে/২৭ এপ্রিল/২০২৩ইং

IT Factory Bangladesh