রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-১৬ ০৭:২৬:১০


যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

নিহত উদয় বিশ্বাস

দুর্বৃত্তদের ছোঁড়া গুলতে খুন হয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন সভাপতি উদয় শংকর বিশ্বাস (৪০)। তিনি ওই ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের প্রয়াত রনজিত কুমার বিশ্বাসের ছেলে ও নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে তার নিজ বাড়ির সামনে গুলি করে দুর্বৃত্তরা। তবে, এঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। (খবর দৈনিক সমকালের)।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, সোমবার সকালে উদয় শংকর মোটরসাইকেলে করে টেকারঘাট বাজারে যান। এরপর ফেরার পথে নিজ বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত পরিচয়ের ২ যুবক হঠাৎ তার মোটরসাইকেলের সামনে দাঁড়ায়।

এ সময় উদয় মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা তার বুকে অস্ত্র ঠেকিয়ে ২ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ ও মনিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশেক সুজা মামুন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনরুজ্জামানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দশরোথ বিশ্বাস নামের চা- দোকানি জানান, ঘটনার আধাঘণ্টা আগে হেলমেট পরিহিত অপরিচিত দুই যুবক মোটরসাইকেলে এসে তার কাছে উদয় সম্পর্কে জানতে চেয়েছিল। পরে তারা চা খেয়ে চলে যায়। এর আধাঘণ্টা পরই হত্যাকান্ডের ঘটনা শুনতে পান তিনি।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। খুব কম সময়ের মধ্যেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে।


ডেসিস/জেকে/১৬ অক্টোবর/ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code