রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-২৪ ০২:৫২:৩৩


দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বন্ধে বিএনপির ১১দিনের কর্মসূচি ঘোষণা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে পর্যাপ্ত দ্রব্যসামগ্রী বিক্রির দাবিতে সারাদেশে ১১ দিনব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিগুলো হচ্ছে, ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে (মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে), ২৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং ২মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে। ৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল, ১০ মার্চ কৃষক দল, ১৪ মার্চ মহিলা দল ও ১৫ মার্চ তাঁতি দলের উদ্যোগে সমাবেশ হবে।

এছাড়া ১২ মার্চ বিএনপির উদ্যোগে সারা দেশে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে হাট-বাজারে, হাটসভা-পথসভা ও লিফলেট বিতরণ করা হবে।

কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, গত ২২ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত হয়েছিল বলে জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহদফতর সম্পাদক বেলাল আহমেদ, চেয়ারপারসনের কার্যালয়ের শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।


ডেসিস/কজকে/২৪ ফেব্রুয়ারি ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code