ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে প্রেবশের দায়ে জনিক মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার (১৩ মার্চ) রাতে জনিক মিয়া বড়ছড়া সীমান্ত এলাকার ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করে।পরে সখানকার স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে জিরো পয়েন্ট’র ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়।
খবর পেয়ে সোমবার (১৪ মার্চ) সকালে নিহতর পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। এরপর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে ওই যুবক মারা যান।
সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘শুনেছি ভারত সীমান্তে অনুপ্রবেশ করলে ওপারের স্থানীয়রা ওই যুবককে পিটিয়ে আহত করে।
তবে, মারা যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত নন। পরিবারের কেউ এ নিয়ে একনও কোন অভিযোগও করেনি বলে জানান লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান।
ডেসিস/জকে/ ১৪ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh