রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সুনামগঞ্জ



ছাতক প্রতিনিধি

প্রকাশ: ২০২৪-০১-১১ ০১:১৭:৪৭


ছাতকের সমতা হাইস্কুল এন্ড কলেজের সভাপতি হলেন প্রভাষক সিতাব

ছবি সিতাব আলী

সুনামগঞ্জের ছাতক উপজেলার (দক্ষিণ ছাতকের) ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির (এডহক) কমিটি গঠন করা হয়েছে।

এডহক কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে প্রতিষ্ঠানের প্রভাষক মোহাম্মদ সিতাব আলীকে। তিনি স্থানীয় খাসগাঁও’ গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সুরুজ আলী ও নুরজাহান বেগম দম্পতির বড় ছেলে।

এছাড়াও প্রভাষক সিতাব আলী শিক্ষককতার পাশাপাশি দীর্ঘদিন থেকে খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেইনবো একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

আর ওই এডহক কমিটিতে সদস্য-সচিব করা হয়েছে নাসির উদ্দিনকে। তিনি ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

গত বুধবার (১০ জানুয়ারি) সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদিত কমিটির চিটি পেয়ে বিষয়টি জানতে পারেন ‘সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ’ কর্তৃপক্ষ।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের প্রভাষক এডহক কমিটির নতুন সভাপতি সিতাব আলী জানান, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান’র আদেশক্রমে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি ২৪ইং) ওই কমিটি অনুমোদন করে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

ওই কমিটিতে শিক্ষক সদস্য করা হয়েছে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মনোনীত সালাহ উদ্দিন আহমদকে এবং অভিভাবক সদস্য করা হয়েছে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মনোনীত আছকির মিয়াকে।



ডেসিস/জেকে/১১ জানুয়ারি ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code