৮৭ বারের মতো পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন বারবরাই পেছাচ্ছে। এ নিয়ে র্যাবের তদন্তকারী কর্মকর্তা ৮৭ বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছেন।
তবে, আগামি ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব’কে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দিয়েছেন। মামলা তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খন্দকার শফিকুল আলম প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত এই নতুন তারিখ নির্ধারণ করে দিয়েছেন।
খুন হওযার আগে সাগর বেরসকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক আর তার স্ত্রী রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টারের দায়িত্বে ছিলেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় দু’জনকে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ২০১২ সালের ১৮ এপ্রিল র্যাবকে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মামলায় এ পর্যন্ত ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেসিস/জকে/ ২৬ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh