রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-২১ ০৬:২৮:৫৪


পালিয়ে যাওয়া জঙ্গিদের যেকোন সময় গ্রেপ্তার করা হবে : ডিবি প্রধান

বক্তব্য দিচ্ছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামন থেকে দিনদুপুরে ছিনিয়ে নেওয়া জঙ্গি দু’জন নজরদারিতে রয়েছে। যে কোন সময় তাদের গ্রেপ্তার করা হবে। এমন তথ্য জানিয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১২ জনের মধ্যে পালিয়ে যাবার সময় ১০জনকে আটক করে তাদের আবার ১০দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং জিজ্ঞিাসাবাদও চলছে।

এ ঘটনায় পুলিশের ইন্সপেক্টর জেনারেল সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছেন। সে অনুযায়ী তারাও কাজ করছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য আমাদের ডিএমপি কমিশনার স্যার ইতোমধ্যে ৫জনকে বরখাস্ত করেছেন।

ঘটনা তদন্তের জন্য আরও ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

সূত্রে জানাগেছে, রাজধানীর মোহাম্মাদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত রোববার (২০নভেম্বর) জঙ্গিদের হাজিরা ছিল। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রধান ফটকের সামন থেকে মোটরসাইকেলে করে এসে দুই আসামিকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আহত করে ৪আসামির মধ্যে ২জনকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

এরা হচ্ছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

প্রসঙ্গত, এঘটনায় রোববার (২০ নভেম্বর) দুপুরের এই ঘটনায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, আনসার আল ইসলামের সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে সাগর ওরফে বড় ভাই ওরফে মেজর জিয়ার (চাকরিচ্যুত মেজর) পরিকল্পনা ও নির্দেশনায় আয়মান ওরফে মশিউর রহমান (৩৭), সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক (২৪), তানভীর ওরফে সামশেদ মিয়া ওরফে সাইফুল ওরফে তুষার বিশ্বাস (২৬), রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ ওরফে সুমন (২৬) ওমর ফারুক ওরফে নোমান ওরফে আলী ওরফে সাদ (২৮) পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে।


ডেসিস/জেকে/২১ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code