বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন তিন ঝাঁ
নারায়নগঞ্জে বিদ্যুৎস্পৃস্ট হয়ে একই পরিবারের ৩ঝাঁ (জাল) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ৯জুন দুপুর ১২টারদিকে নারায়নগঞ্জ দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৩ ঝাঁয়ের মধ্যে রয়েছেন বাসন্তী রানী ঘোষ, বিমলি রানী ঘোষ ও মনিরানী ঘোষ। জানা গেছে, বৃষ্টিতে বৈদ্যুতিক তারের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটায় তারা মারা গেছেন।
পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
ডেসিস/জকে/ ৯ জুন ২০২২ইং

IT Factory Bangladesh