শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

যুক্তরাজ্য



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৬-১৪ ০৬:৩৭:২৭


লন্ডনে বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন

সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার প্রবাসীদের নিয়ে যুক্তরাজ্যে গঠিত ‘বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টে’র ত্রি-বার্ষিকি নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২ জুলাই অনুষ্ঠিত এই নির্বাচনে নির্বাচনে হাউস (ঘর) ও সানফ্লাওয়ার (সূর্যমুখী) প্রতিকের দুটি প্যানেলে মোট ৪১জন প্রার্থী নির্বাচন করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন ব্যারিষ্টার মো. আবুল কালাম, নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন ব্যারিষ্টার মো. লুৎফুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। আর মোট ৩৭১৫ জন ভোটারের মধ্যে ২০৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাউজ প্রতিকের বদরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন সান ফ্লাওয়ার প্যানালের নাজমুল ইসলাম। আর প্রতিদ্বন্ধীতা না থাকায় প্রেস এন্ড পাব্লিসিটি সেক্রেটারি পদে হাউস প্যানেলের জামান আহমদ বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সান ফ্লাওয়ার প্যানালের বদরুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারপার্সন আব্দুল কাদির রুনু, হাজী মোহাম্মদ আলী, সেক্রেটারী পদে সান ফ্লাওয়ার প্যানালের নাজমুল ইসলাম, এসিস্টেন জেনারেল সেক্রেটারী পদে হাউস প্যানেলের রুহেল আহমদ, সানফ্লাওয়ার প্যানেলের কবির আহমদ, ট্রেজারার পদে ঘর প্যানেলের মোহাম্মদ আনছার মিয়া, এসিস্টেন ট্রেজারার পদে ফ্লাওয়ার প্যানেলের দবির আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি পদে আতিকুর রহমান, অফিস সেক্রেটারি পদে মো: ওয়াহিদ আহমদ, উম্যান্সে সেক্রেটারি সম্পাদক রুশনারা বেগম, ইসি মেম্বার পদে আওলাদ আলী, পিয়ার আলী, মো: সানার মিয়া, নরুল ইসলাম ইকবাল, হাউস প্যানেলের বাবলা আহমদ লাবু, মো: আব্দুর রহিম, সানফ্লাওয়ার প্যানেলের মোশাহিদ মিয়া নির্বাচিত হন।


ডেসিস/জকে/ ১৪জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code