ইস্ট লন্ডনে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র কার্যকরি কমিটির সভা
আসছে ২৬ ফেব্রুয়ারি ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা, ধারাবাহিকতা বাজায় রাখতে বহুমূখী সিদ্ধান্ত গ্রহণ
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি (৯ই অক্টোবর) ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ডেইলি সিলেট সংবাদ ডট কম’র প্রকাশক মোহাম্মদ মোহাব্বত শেখ।
ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. হাসিন উজ্জামান নুরুর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।
সভায় আলোচনায় অংশ নেন, ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমদে, প্রচার র ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, মাহবুব আলী চুনু, হাজী খলিল উদ্দিন, মো, দৌলত হোসেন ও হানিফ আহমদ খান।
সভায় সর্বসম্মতিক্রমে ট্রাস্টের নতুন ট্রাস্টি সংগ্রহের লক্ষে চলতি ২০২৩ সালের আগামি ১৯ ও ২০ নভেম্বর রবি ও সোমবার নর্থ-ইউকে’র শহর গুলোতে নেটওয়ার্কিং সফরের উদ্যোগ নেওয়া হয়।
এদিকে ট্রাস্টের কর্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আসছে আগামী ২০২৪ সালে ৬ষ্ঠ বৃত্তি বিতরণ এবং ৫ম ফ্রি- চক্ষু শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আর বিগত সভার মিনিটস অনূমোদন করে আগামী ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬:০০টায় ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়।
ডেসিস/জকে/ ১৬ অক্টোবর ২০২৩ইং

IT Factory Bangladesh