মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৭-২০ ০৭:৫৯:১৭


সহজ ডটকম’কে ২লাখ টাকা জরিমানা, সেই রনি পাচ্ছেন ৫০ হাজার টাকা

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ‘সহজ ডটকম’র বিরুদ্ধে আনিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ মিলেছে।

এজন্য সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ফলে জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ অর্থাৎ ৫০ হাজার টাকা পাবেন অভিযোগকারী মহিউদ্দিন রনি।

বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর ভোক্তা অধিকার সংক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে মহিউদ্দিন রনির উপস্থিতিতে এই শুনানি হয়।

 শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে ৬দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষেও শিক্ষার্থী মহিউদ্দিন রনি।


ডেসিস/জকে/২০ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code