ঢাকার উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত ৪
রাজধানী ঢাকার উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৪জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।
গার্ডারের নিচে গাড়ির ভেতরে চাপা পড়ে নিহতরা হলেন, গাড়ির মালিক রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন গণম্যাধ্যমকে জানান, 'নিহত ৪জনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এ ছাড়া আরও ২জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, 'একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ৭জন চাপা পড়েন। এর মধ্যে ঘটনাস্থলেই ৪জন মারা যান।
তথ্যসূত্র: কালেরকন্ঠ
ডেসিস/জকে/ ১৫ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh