মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০টাকা, মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি
বাংলাদেশের প্রথম মেট্রোরেলের কার্যক্রম ঢাকায় শুরু হচ্ছে। ঢাকার প্রথম ওই মেট্রোরেল ভ্রমণে সর্বনিম্ন যাত্রী ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণের জন্য খরচ হবে ১০০ টাকা। কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫টাকা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, যেসব যাত্রীরা সাপ্তাহিক, মাসিক কিংবা পারিবারিক ভিত্তিতে কার্ড ব্যবহার করবেন, তাঁদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে।
এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে মেট্রোরেলে যাতায়াত করতে পারবনে বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ডেসিস/জেকে/৬ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh