মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৯-০৯ ০৭:৫২:৩৩


চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ অরোধ, পুলিশের লাটিচার্জে আহত ১৫

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নেতা-কর্মীরা। এসময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়া দু’জনকে পুরিশ আটক করেছে বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৯ সেপ্টম্বর) বিকেলে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের ফলে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অবস্থান নেয় পুলিশ। এরপর বিকাল ৫টার দিকে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিক্ষোভরত কয়েকজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

আন্দোলনকারীদের দাবি, তারা শান্তপুর্নভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এতে তাদের ১৫ থেকে ২০ জন আহত হন।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে জনগণের ভোগন্তি সৃস্টি করায় এমনটি হয়েছে।


ডেসিস/জকে/ ৯ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code