রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

যুক্তরাজ্য



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-১৮ ০৩:২৯:৩১


ইস্ট-লন্ডনে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রস্তূতি সভা

ইস্ট লন্ডনের প্রস্তূতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ

যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিজিএম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামি ৭ নভেম্বরের দ্বি-বার্ষিক সাধারণ সভা সফলের লক্ষে সোমবার (১৭ অক্টোবর) যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে এ প্রস্তূতি সভা করেন সংগঠনের কার্যকরি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস্’র সাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস শহীদ।

সভায় আগামি ৭নভেম্বরের দ্বি-বার্ষিক সাধারণ সভা সফলের লক্ষে উন্মোক্ত আলোচনা করা হয়। এসময় সর্বসম্মতিক্রমে আব্দুল মুমিন বাবুল, মঈন উদ্দিন মিসবাহ ও স্বপন শিকদারের ট্রাস্টিশিপ আবেদন অনুমোদন করা হয়।

এছাড়াও ওই সভায় আর্থিক রিপোর্ট ও বাংলাদেশে বন্যায়  ক্ষতিগ্র¯স্তদের মধ্যে নগদ অর্থ-বিতরণের রিপোর্ট গৃহিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু, কোষাধ্যক্ষ কদর উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ হাজি জাহির আলী, সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, কার্যকরী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন, হানিফ আহমদ খান ও জিয়াউল হক জিয়া।


ডেসিস/জেকে/ ১৮ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code