দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটি
সভাপতি মোহাব্বত শেখ, সম্পাদক হাসিন উজ্জামান নুরু
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগীদের সংগঠন ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাব্বত শেখকে সভাপতি ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরুকে সাধারণ সম্পাদক করে ২০২২-২০২৪ সালের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
গত ৭ নভেম্বর সোমবার পূর্ব-লন্ডনের ব্রিকলেনস্থ মনসুন রেস্টুরেন্টে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি হাজি মনির খান, যুগ্ম-সম্পাদক কদর উদ্দিন, ট্রেজারার হাজী মো. জাহির আলী, সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, কার্যনির্বাহী সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, হাজী খলিল উদ্দিন, মাহবুব আলী চুনু, দৌলত হোসেন, হানিফ আহমদ খান, ফারুক আলী ও আবুল হোসেন মামুন।
এর আগে ট্রাস্টের সাবেক সভাপতি শামসুদ্দিন তালুকদার সামসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি নুরুল আহমদ।
সভায় সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদের সম্পাদনায় বিগত দিনের কার্যক্রম ও ট্রাস্টিদের ছবি সম্বলিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এসময় বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ এবং আর্থিক রিপোর্ট পেশ করেন সাবেক ট্রেজারার কদর উদ্দিন।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু, সহ-ট্রেজারার হাজী জাহির আলী, সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, কার্যকরী কমিটির সদস্য হাজী খলিল উদ্দিন, হানিফ আহমদ খান, শেখ মবশ্বির আলী, জিয়াউল হক জিয়া, ট্রাস্টি তৈয়বুর রহমান, মাহবুব আলী চুনু, হাজী নেছার আহমদ, ফারুক আলী, মসলন্দর আলী, মনির খান, মফজ্জুল আলী ওরফে আমির আলী, তালুকদার আজাদ ইসলাম, তালুকদার ফাহাদ ইসলাম, বেলাল আহমদ,
কাওছার আহমদ, শেখ মজম্মিল আলী, জুবের আহমদ, আশিক মিয়া, আবুল হোসেন মামুন, নুরুল আহমদ, আব্দুল আওয়াল চৌধুরী, মো. নেছার মিয়া, কামরুজ্জামান কামরুল, আব্দুস সুবহান পায়েল, মোতাহির আলী, আব্দুল মুমিন বাবুল, মঈন উদ্দিন মিসবাহ, স্বপন শিকদার, শাহ সহিদ নূর ইসলাম ও পিয়ার আলী।
সভা শেষে দেশি-বিদেশী সকলের মঙ্গল কামনা করে মুনাজাত করেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মাওলানা আব্দুস শহীদ। আর ওই মুনাজাতের শধ্যদিয়েই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
ডেসিস/জেকে/ ১১ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh