ভয়ের কারণ নেই, এপ্রিলের মধ্যেই অর্থনীতি স্বাভাবিক হবে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ভয়ের কোন কারণ নেই। আগামি ২০২৩ সালের এপ্রিল মাসের মধ্যেই দেশের অর্তনীতি আবারও স্বাভাবিক হবে।
আপনাদের (সাংবাদিকদের) লিখনীর মাধ্যমে দেশের রেমিট্যান্স বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে। ফলে ধীরে ধীরে বাংলাদেশ আবার আগের যায়গায় ফিরে যাচ্ছে। ফলে পরিকল্পনা মন্ত্রীর ধারণা, দেশের অর্থনীতি স্বাভাবিক হতে আর বেশি সময় অপেক্ষা করতে হবেনা।
শনিবার (৩ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে দুইদিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ভালো আছে, তবে এর আগে আরও ভালো ছিলো। কারণ করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী মোড়লদের যন্ত্রনায় আমরাও (বাংলাদেশ) ক্রসফায়ারের মধ্যে পড়েগিয়েছি। ইনশা আল্লাহ ধীরে ধীরে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বিশ্বাস রাখতে দেশবাসীকে অনুরোধও করেছেন তিনি।
স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে ও কুস্তি প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব অবদুল্লাহ আল নোমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীসহ আরও অনেকে।
ডেসিস/জেকে/৩ ডিসেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh