ইস্ট লন্ডনে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র কার্যকরী কমিটির সভা, ব্যাপক সিদ্ধান্ত
বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি) ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়।
ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, ট্রাস্টের সহ-সভাপতি মনির খান, কোষাধ্যক্ষ হাজি জাহির আলী, সহ-সাধারণ সম্পাদক কদর উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, মাহবুব আলী চুনু, হাজি খলিল উদ্দিন ও মোঃ দৌলত হোসেন। সভায় আলোচনার মাধ্যমে দৌলতপুর ইউনিয়নের সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল-কলেজ ও মাদরাসা থেকে বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৫ম শিক্ষাবৃত্তি বিতরণ-২০২৩ এর সিদ্দান্ত নেওয়া হয়। আর আগামি ফেব্রুয়ারি মাসেইে বৃত্ত্বিপ্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সময়ে সিঙ্গেরকাছ হাইস্কুল এন্ড কলেজ এবং দৌলতপুর দারুচ্ছুন্নাহ মাদরাসায় পৃথক দু’টি ফ্রি-আই ক্যাম্প’র মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের ফ্রি-চক্ষু চিকিৎসা সেবা দেওয়ারও সিদ্ধান্ত নেওযা হয়।
আর এটি ট্রাস্টের ওয়েলফেয়ার খাত থেকে তৃত্বীয় বারের মত (ফ্রি-আইক্যাম্প) করা হচ্ছে।
এছাড়াও ওই সভায় ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পরিচালনা কমিটি অনুমোদন করা হয়।
ডেসিস/জেকে/১৫ জানুয়ারি ২০২৩ ইং

IT Factory Bangladesh