ছাতকে স্বামী হত্যার দায় স্বীকার স্ত্রী সবতুনের, পরকিয়া প্রেমিক গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতকে নিহত আবুল হোসেনকে হত্যার মূলহোতা সাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে নিহত আবুল হোসনের স্ত্রীর পরকীয়া প্রেমিক। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সাবুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়য়েছে।
আগেরদিন মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে ওসি খান মোহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেটের ওসমানীনগর এলাকা থেকে সাবুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানগেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন গত ২১ অক্টোবর তার বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের ২৪ দিন পর গত ১৫ নভেম্বর তার লাশ (কঙ্কাল) রোয়া হাওড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।
তবে, পুলিশ সূত্রে জানেেগছে, নিহতের আপন ভাই আলী হোসেন, স্ত্রী সবতুন বেগম ও স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়াসহ ৮-৯ জন আবুল হোসেনের হাত-পা বেঁধে পিটিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী সবতুন বেগম, তার ভাই আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ৮ ডিসেম্বর গ্রেপ্তারের পর নিহতের স্ত্রী সুনামগঞ্জ আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, নিহতের স্ত্রী তার স্বামী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আর তার স্বীকারুক্তিতে হত্যাকান্ডের প্রধান সহযোগী সাবুলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
ডেসিস/জেকে/১৮ জানুয়ারি ২০২৩ ইং

IT Factory Bangladesh