ছাতকে আরবি শিক্ষাকেন্দ্র দখলের পায়তারা, সংবাদ সম্মেলনে অভিযোগ
৮০ বছর আগের প্রতিষ্ঠিত ছাতক শহরের ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া আরবি শিক্ষাকেন্দ্রটি স্থানীয় একটি ভ‚মিখেঁকোচত্র দখলের পায়তারা করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি সংস্কার করতে চাইলে এতে শিমুলতলা-মুক্তিরগাঁও গ্রামের আব্দুললাহ আল মামুন চৌধুরীসহ একটি পক্ষ ওই শিক্ষা কেন্দ্রের ভবন ও জমির মালিকানা দাবি করছে।
জমি দখলে নিতে তারা বাগবাড়ি গ্রামের ইকবাল হোসেন ও তার আত্মীয়দে বিরুদ্ধে ২ টি মামলাও দিয়েছে। তারা একটি ভুঁয়া ওয়াকফ দলিলমুলে জমির মালিক দাবি করছে।
সোমবার (৩০জানুয়ারি) বাগবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাগবিাড়ির ইকবাল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মোহাম্মদিয়া আরবি শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বাগবাড়ির হাজী ওসমান মিয়া ও তার স্ত্রী সুরতুন নেছা। নিজেদের নামীয় জমিতে এই প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছেন। এতে কারো মালিকানা নেই এবং এই সম্পত্তি ওয়াকফ নয়।
হাজী ওসমান মিয়া তৎকালীণ সময়ের একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি তার নিজ সম্পত্তিতে একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যা সমাজের উপকারে এখনো বিদ্যমান রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, মাস্টার সোনাহর আলী ও দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স।
এসময় হাজী আব্দুল মুক্তাদির, হাজী মনির মিয়া,মোজাই মিয়া চৌধূরী, এহিয়া চৌধুরী, খলিলুর রহমান মানিক, মরতুজা মিয়া,সিরাজ মিয়া, সুরুজ আলী মেম্বার, কালা মিয়া, আব্দুল আউয়াল, উকিল আলী, চাঁদ মিয়া, নাসির উদ্দিন, ইকবাল মিয়া, বাদল মিয়া, নওশাদ মিয়া, বক্তার হোসেন, রাজু আহমেদ, হুমায়ুন কবির সোহেল, মাসুম আহমদ, আফতাব উদ্দিন, আনিসুর রহমান চৌধুরী সুমন, রেদওয়ান আহমেদ, আফতাব উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/৩০ জানুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh