মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৮ ০৬:৪৫:৫৪


রোববার সারাদেশে শান্তি সমাবেশ ডেকেছে আ’লীগ

ছবি, আ’লীগের লগো

আগামিকাল রোববার সারাদেশে শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, খেলা হবে ? খেলা হবে? প্রস্তুত? বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল হবে আগামি সংসদ নির্বাচনে।

সেতুমন্ত্রী বলেন, আগামীকাল রোববার (২৯ অক্টোবর) মহানগর, জেলা, থানা ও উপজেলা পর্যায়ে সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারাদেশে সতর্ক অবস্থান থাকবে। আমরা শান্তি চাই। নির্বাচন, নির্বাচনের আগে ও পরে সবসময় আমরা শান্তি চাই। সামনে সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে। এদের শিক্ষা দিয়ে দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।


ডেসিস/জেকে/ ২৮ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code