মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৫-১৬ ০৮:০৮:১৫


সিলেটে নৌকা ডুবির ঘটনায় এখনও ২জন নিখোঁজ

সিলেটের একটি বিলে নৌকা ডুবিতে ২জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দু’জনের একজন হলেন, পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী আর অপরজন হচ্ছে রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী।

সোমবার (১৬ মে) সন্ধ্যা পর্যন্ত ওরা দু’জনের কোন সন্ধান পাওযা যায়নি। আগেরদিন রোববার (১৫মে) সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে নৌকাডুবিতে ওই ২জন নিখোঁজ হন।

এঘটনায় আরও ৬জনকে উদ্ধার করা হযেছে। তবে, ওই দু’জনকে উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রেখেছে প্রশাসন। এব্যাপারে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, নিখোঁজের ঘটনা সত্য।

এপর্যন্ত ৬জনকে উদ্ধার করা হলেও দু’জন নিখোঁজ রয়েছেন। তিনি বলেন সামবার সকাল পৌনে ১১টার দিকে নৌকাটি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।


ডেসিস/জকে/ ১৬ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code