সিলেটে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আছকন্দরের লাশ উদ্ধার
সিলেটের একটি বিলে নৌকা ডুবিতে ২জন নিখোঁজের ঘটনায় আছকন্দর আলীর লাশ উদ্ধার করেছে ডুবুর দল। তিনি পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
সোমবার (১৬ মে) সোয়া ৬টার দিকে বিলে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে, নিখোঁজ হওয়া রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলীর সন্ধান পাওযা যায়নি।
আগেরদিন রোববার (১৫মে) সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে নৌকাডুবির পর ওই দু’জন নিখোঁজ হন।
এব্যাপারে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, নিখোঁজের ঘটনা সত্য। এপর্যন্ত ৭জনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন। তিনি বলেন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন, এবং অনুসন্দান করা হচ্ছে।
ডেসিস/জকে/ ১৫ মে ২০২২ইং

IT Factory Bangladesh