মাধবপুরে এক হাসপাতালসহ ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে হবিগঞ্জের মাধবপুরে একটি হাসপাতাল ও ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (২৮ মে) বৈধ কাগজপত্র না থাকায় ওই পাঁচ প্রতিষ্টানকে বন্ধ ঘোষণা করে ভ্রাম্যমান আদালত।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মঈনুল ইসলাম। অভিযানকালে লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে চালানো সেবা ডায়াগনস্টিক, এ্যাপেলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনাকালে ইউএনও শেখ মঈনুল ইসলামের সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন।
ডেসিস/জকে/ ২৮ মে ২০২২ইং

IT Factory Bangladesh