রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

হবিগঞ্জ



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২২-১২-০৩ ০৫:২৩:১৪


জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে আ’লীগ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এর ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের অন্য দলগুলোর মতো ষড়যন্ত্রে নয়, জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে আওয়মী লীগ।

তিনি বলেন, কেবল আওয়ামী লীগ ছাড়া বিএনপিসহ অন্য দলগুলো বন্দুকের নল ও নানা ধরনের ফন্দি ফিকিরের মাধ্যমেই ক্ষমতায় যাবার চেষ্টা করেন।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন কালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি।

তারা নাকি সেদিন লক্ষ লক্ষ লোক নিয়ে আসবে। ঢাকাকে অচল করে দিবে। সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল ডাল নিয়ে ওখানেই (দলীয় কার্যালয়ে) বসবাস করবেন।

এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের। এরআগে তিনি শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। ভবন উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশও অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহমুদ মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মজিদ খান।


ডেসিস/জেকে/৩ ডিসেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code