মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-২৪ ০৭:৪০:০৬


চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

গ্রেপ্তার হওয়া ২জন

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩মে) ভোররাত সাড়ে ৩ টায় উপজেলার বনগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। এরা হচ্ছে, উপজেলার নয়ানী গ্রামের তাউছ মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩২), হবিগঞ্জ সদর উপজেলার আসেরা পূর্ব এলাকার বাজীদ আলীর ছেলে সোহেল রানা (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ মে) ভোররাত সাড়ে ৩ টায় উপজেলার ৩নম্বর দেওরগাছ ইউনিয়নের বনগাঁও এলাকায় জনৈক শামছু মিয়ার পরিত্যক্ত ব্রিককস ফিল্ড এলাকায় সশস্ত্র ৮/১০ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়।

পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি ডেগার, ১টি লোহার শাবল, ৩টি লম্বা রামদা, ১টি লাঠি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক বলেন, গ্রেপ্তার বিলাল মিয়ার বিুরদ্ধে চুনারুঘাটসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ১২টি এবং সোহেল রানার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। 


ডেসিস/জেকে/২৪ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code