রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

হবিগঞ্জ



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৩-০২-০৭ ০৬:১১:২৫


হবিগঞ্জে জরিমানা গুনলেন হিরো আলম

ছবি, হিরো আলম

উপহারের গাড়ি নিতে হবিগঞ্জ এসে আড়াই হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে আলোচিত অভিনেতা আশরাফুল আলম হিরোকে।

ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে আসার পথে মহাসড়কে তার বহনকৃত গাড়ির অতিরিক্ত স্পিড থাকায় মামলা দেয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় তাকে এ জরিমানা করে পুলিশ। জানাগেছে, হিরো আলমের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে তাকে একটি নোহা গাড়ি উপহার দিতে চান চুনারুঘাটের স্কুল শিক্ষক এম মুখলেছুর রহমান।

আর সেই গাড়িটি নিতে তিনি চুনারুঘাটে যাচ্ছিলেন। এসময় পুলিশ তাকে মামলা দেয়। পরে জরিমানা দিয়ে তিনি সেখান থেকে গাড়ি নিয়ে যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুঁইয়া জানান, হিরো আলমকে বহনকৃত গাড়িটি অতিরিক্ত স্পিডসহকারে হাইওয়ে দিয়ে চলছিল। এসময় দায়িত্বরত পুলিশ গাড়িটি আটক করে মামলা দেন। এরপর ২ হাজার ৫০০ টাকা জরিমানা দিয়ে গাড়িটি ছাড়িয়ে নেন হিরো আলম।


ডেসিস/জেকে/৭ ফেব্জরুয়ারি ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code